পেকুয়া প্রতিনিধি;
কক্সবাজারের পেকুয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশের অভিযানে ঘটনাটির প্রধান অভিযুক্ত আবিদকে কলেজগেইট চৌমুহনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় ভুক্তভোগী ছাত্রীকেও উদ্ধার করা হয়।
ভুক্তভোগীর পিতা ছরওয়ার আলম বাদী হয়ে আবিদসহ তিনজনকে আসামি করে পেকুয়া থানায় মামলা করেন (মামলা নং ০৭/২৬)।
গ্রেপ্তার আবিদ পেকুয়া সদর ইউনিয়নের দক্ষিণ বটতলীয়া পাড়ার বাসিন্দা। ভুক্তভোগী দশম শ্রেণির শিক্ষার্থী।
পেকুয়া থানার এসআই একেএম সাইদুর রহমান জানান, সোমবার বিদ্যালয়ে যাওয়ার পথে কৌশলে শিক্ষার্থীকে অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে নির্যাতন করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্যদের ধরতে অভিযান চলছে।
