স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় অবস্থিত ‘জে আর অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি সিল তৈরির দোকান থেকে তাকে আটক করা হয়। এছাড়া, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, তার গ্রামের বাড়ি চকরিয়া উপজেলায়।
এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে শাহবাগ থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
