কক্সবাজার সিটি কলেজের পক্ষ থেকে কক্সবাজার জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় কক্সবাজার জেলা পরিষদ কার্যালয়ে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম. আকতার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক প্রতিনিধি দল তাঁকে এ শুভেচ্ছা জানান। এসময় তাঁকে সাবেক এমপি হিসেবেও সম্মান জানানো হয়।
সাক্ষাৎকালে কলেজের এইচএসসি ফলাফল উন্নয়ন, সার্বিক শিক্ষা পরিবেশ, সমাজবিজ্ঞান ভবনের গাইড ওয়াল নির্মাণ এবং কলেজের বাউন্ডারি ওয়াল নির্মাণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী সমাজবিজ্ঞান ভবনের গাইড ওয়াল এবং কলেজের বাউন্ডারি ওয়াল নির্মাণে অনুদান প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি তিনি কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জুলফিকার আলী, শিক্ষক পরিষদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক ও প্রভাষক কামাল উদ্দীন এবং পরিসংখ্যান বিভাগের প্রভাষক আব্দুল আজিজ।
