সিবিএন ডেস্ক:
কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর নুরুল হক চৌধুরী (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুমের প্রথম জানাজা আজ সকাল ১০টায় বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
কক্সবাজার নিউজ সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী সিবিএন পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। শেকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রফেসর নুরুল হক চৌধুরীর মৃত্যুতে শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
