নিজস্ব প্রতিবেদক;

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত গণেশ পালের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সনাতনী নেতৃবৃন্দ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সনাতনী বিদ্যার্থী সংসদের চেয়ারম্যান কুশল বরণ চক্রবর্তীর নেতৃত্বে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি নিহত গণেশ পালের পিতা, ভাই এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। তারা নিহতের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং আইনগত সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

এ সময় রামকোট তীর্থধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সমাজকর্মী রনতোষ দত্ত, মানবাধিকার কর্মী শিউলি শর্মাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।