প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলা নির্বাহী কমিটির সদস্য নাসিরউদ্দিন চৌধুরী বাবরের মা হোসনে আরা বেগম (৭৫)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা বিএনপি।
এক যৌথ শোকবার্তায় জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।
নেতৃবৃন্দ বলেন, হোসনে আরা বেগমের মৃত্যুতে একটি সম্ভ্রান্ত ও রাজনৈতিকভাবে ঐতিহ্যবাহী পরিবারে অপূরণীয় ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, মরহুমা হোসনে আরা বেগম ছিলেন কক্সবাজার জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মাতারবাড়ির মরহুম ছিদ্দিক আহমদ চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান বাদশা মিয়া চৌধুরীর সহধর্মিণী।
