সিবিএন ডেস্ক:
কক্সবাজার সদর–রামু–ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান নয়নের বড় ভাই ও সাবেক কক্সবাজার সরকারী কলেজ ছাত্রদল সভাপতি আতাউর রহমান কায়সারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, আতাউর রহমান কায়সারের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হবার নয়। এ শোকের মুহূর্তে তিনি মরহুমের পরিবার-পরিজনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন—আমিন।
