মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মো: আবদুর রহমান (১৮৫৪১) কে কুতুবদিয়ার নতুন ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৬ মার্চ চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।
মো: আবদুর রহমান বর্তমানে কুমিল্লার মুরাদনগরের ইউএনও হিসাবে কর্মরত রয়েছেন। তাঁর নিজের বাড়ি নোয়াখালী জেলায় এবং শ্বশুর বাড়ি চাঁদপুর জেলায়। কুতুবদিয়ার নতুন ইউএনও হিসাবে পদায়ন হওয়া মো: আবদুর রহমান কুতুবদিয়ার বর্তমান ইউএনও জামশেদ আলম রানা’র স্থলাভিষিক্ত হবেন।
