নিয়োগ বাণিজ্যের অভিযোগ :

সিভিল সার্জন মোহাম্মদুল হক স্ট্যান্ড রিলিজ, নতুন সিভিল সার্জন মোহাম্মদ ছাবের

প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬ ১২:১৪ , আপডেট: ২৫ মার্চ, ২০২৬ ১২:১৬

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


ছবি : নতুন সিভিল সার্জন মোহাম্মদ ছাবের , স্ট্যান্ড রিলিজ মোহাম্মদুল হক

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হককে কক্সবাজার জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক হিসাবে বদলী করা হয়েছে। কক্সবাজারের নতুন সিভিল সার্জন হিসাবে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবেরকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৬ মার্চ স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সহকারী সচিব এম.কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ দুজন কর্মকর্তা সহ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৬ জন কর্মকর্তার নিয়োগ ও বদলী আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৯ মার্চের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ৩০ মার্চ বর্তমান কর্মস্থল থেকে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

প্রসঙ্গত, কক্সবাজার থেকে বদলী হওয়া সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হকের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ রয়েছে। যা তদন্তাধীন আছে। এ অভিযোগের মধ্যেই তাঁকে কক্সবাজারের সিভিল সার্জনের পদ থেকে স্ট্যান্ড রিলিজ করা হলো।