নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শীল কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ডা. সুনীল কুমার সুশীলকে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সিনিয়র সহ-সভাপতি প্রতাপ শর্মাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার শহরের লালদিঘী পাড়স্থ ব্রাহ্ম মন্দির হলরুমে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপদেষ্টা কমিটি ও কার্যকরী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, ডা. সুনীল সুশীলের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা, অডিট কমিটির কাজে অসহযোগিতা, অডিট কমিটির সদস্যদের ওপর হামলা এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
এদিকে, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—এ মর্মে আগামী ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে তাকে নোটিশ প্রদান করা হয়েছে।
