মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা কালেক্টরেট সহকারী সমিতি ও শহরের টেকপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশ আবদুল্লাহ পেশকার এর ১৫তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (২৭ রমজান)। ১৫ বছর আগে ২০১১ সালের ২৭ রমজান রাতে কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার বড় পুকুর পাড়স্থ ‘কুসুমনিলয়’ নিবাসী সবার প্রিয় আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ পেশকার ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরদিন হাসেমিয়া কামিল মাদরাসা মাঠে বিশাল নামাজে জানাজা শেষে টেকপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মাতা-পিতার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মরহুমের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে ‘আলহাজ্ব আবদুল্লাহ পেশকার স্মৃতি পরিষদ’ এর উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, মঙ্গলবার (১৭ মার্চ) মরহুমের বাসভবনে খতমে কোরআন, অসহায়, গরীব, নিন্মআয়ের মানুষের মাঝে খাদ্য ও ঈদ সহায়তা প্রদান, কবর জেয়ারত ও দোয়া মাহফিল।
‘আলহাজ্ব আবদুল্লাহ পেশকার স্মৃতি পরিষদ’ এর সভাপতি ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ, সহ সভাপতি লোকমান হাকিম জিল্লু মিয়া, সাধারণ সম্পাদক জাবেদ উল্লাহ মিয়া, সমাজকল্যাণ সম্পাদক সামিউল আলম শুভ, অর্থ সম্পাদক সাজেদুল আলম সৌরভ, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট (শি:) মহিউদ্দিন আলিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সানজিদুল আলম সজিব মরহুম আবদুল্লাহ পেশকার এর ১৫তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানমালায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ এবং মরহুম ও মরহুমের পরিবারের সদস্যদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
