শেফাইল উদ্দিন :
কক্সবাজারের ঈদগাঁওয়ে অনলাইন সংবাদ মাধ্যম ঈদগাঁও নিউজ ডট কম এর উদ্যোগে দর্শক, শ্রোতা, পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে ১৫তম আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরি হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও নিউজ ডট কমের প্রকাশক ও চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং সঞ্চালনা করেন ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদগাঁও উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা শামসুল হক আজিজী, খেলাফত মজলিশ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি শহীদ উল্লাহ মিয়াজী, বিএনপি ঈদগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ মাহমুদ, ঈদগাঁও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াছ মিয়া, যুবদল ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি কামাল হোছাইন মেম্বার, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুতুব উদ্দিন চৌধুরী এবং ‘ধরিত্রী রক্ষায় আমরা–ধরা’ ঈদগাঁও উপজেলা শাখার নেতা মিজানুর রহমান।
বক্তারা বলেন, সাংবাদিকদের সমাজের দুঃখ–দুর্দশা ও সাধারণ মানুষের বাস্তব চিত্র তুলে ধরতে হবে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করাই সাংবাদিকতার মূল লক্ষ্য। সাংবাদিকদের নির্দিষ্ট কোনো বন্ধু না থাকলেও তাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং দেশ, সমাজ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকেই তারা তাদের দায়িত্ব পালন করে থাকেন।
তারা আরও বলেন, বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতার কারণে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। মুহূর্তের মধ্যেই একটি সংবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। পরিকল্পিত ও নিয়মতান্ত্রিকভাবে অনলাইন সাংবাদিকতাকে কাজে লাগাতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বৃহত্তর ঈদগাঁও ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আমীনুর রশিদ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা শামসুল হক আজিজী। পরে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ইফতারের খাবার বিতরণ করা হয়।
ঈদগাঁও নিউজ ডট কমের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
