শেফাইল উদ্দিন:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিশিষ্ট সমাজসেবক এইচ.এম. মহি উদ্দীন মহিম মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন।

রোববার (৮ মার্চ) চট্টগ্রামের জিইসি মোড়স্থ হোটেল জামান হলরুমে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। জাতীয় হাফেজে কুরআন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের গুণীজনদের অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার হাফেজ আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফেজ রিদুয়ানুল হক শাকিরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিষদের সেক্রেটারি হাফেজ মোহাম্মদ নুমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. নুমান হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. সওদ বিন মোহাম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি হাফেজ মিসবাহ উদ্দীন, হাফেজ সালাহ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাহফুজুর রহমান মিনহাজ, হাফেজ আব্দুল্লাহ আল-মামুন, অর্থ সম্পাদক হাফেজ এবিএম শহিদুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ মাহবুবুল মান্নানসহ বিশিষ্ট হাফেজে কুরআন, আলেম-উলামা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ড. সওদ বিন মোহাম্মদ, চিকিৎসা খাতে অবদানের জন্য ডা. ইমরুল হাসান, মানবসেবায় বিশেষ অবদানের জন্য ঈদগাঁওয়ের এইচ.এম. মহি উদ্দীন মহিম এবং হিফজ শিক্ষায় অবদানের জন্য প্রবীণ শিক্ষক হাফেজ আলী হোসাইনকে সম্মাননা প্রদান করা হয়।

ইফতার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে কদমতলী রিয়াদুল জান্নাত জামে মসজিদের খতিব হাফেজ তৈয়বের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।