নিজস্ব প্রতিবেদক :

স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর নেতৃবৃন্দ।স্বরাষ্ট্র মন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা কক্সবাজারে রোববার (৮ মার্চ) আসলে বিকেলে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে সাংবাদিক নেতৃবৃন্দ তাঁকে এ শুভেচ্ছা জানান।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার মিডিয়া বান্ধব সরকার। এ সরকারের আমলে মিডিয়া পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক করতে, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে সাংবাদিকদের কাছে তিনি আরো কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করেন। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা পরবর্তী কক্সবাজার থেকে রাষ্ট্রের কেবিনেটে একজন পূর্ণ মন্ত্রী পাওয়ায় তাঁকে নিয়ে জেলাবাসী গর্ববোধ করছেন। স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব নেওয়ার মাধ্যমে সালাহউদ্দিন আহমদ এর এ অর্জন পুরো কক্সবাজারবাসীর জন্য বিশাল প্রাপ্তি। যা কক্সবাজারকে আরো সমৃদ্ধ করবে, অনেকদূর এগিয়ে নিয়ে যাবে বলে সাংবাদিক নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকত সম্পাদক মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নুরুল ইসলাম হেলালী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সহ সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম.আর মাহবুব, কক্সবাজার প্রেসক্লাবের নির্বাহী সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী এবং কক্সবাজার প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর কোষাধ্যক্ষ ইকরাম চৌধুরী টিপু, দৈনিক ইনকিলাব এর বিশেষ প্রতিনিধি ও কক্সবাজার প্রেসক্লাবের নির্বাহী সদস্য শামসুল হক শারেক, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস.এম জাফর প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, জেলা প্রশাসক মো: আ: মান্নান সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।