সংবাদ বিজ্ঞপ্তি

নারীর নেতৃত্ব জোরদার ও টেকসই উন্নয়নে তাদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে সিইএইচআরডিএফ নারী কনফারেন্স ২০২৬। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে নারী ক্ষমতায়ন, লিঙ্গসমতা এবং সামাজিক-রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।

সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিইএইচআরডিএফ) আয়োজিত এ কনফারেন্সে “টেকসই উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নারী” প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা মতবিনিময় করেন।

কনফারেন্সে সভাপতিত্ব করেন সিইএইচআরডিএফের প্রধান নির্বাহী ও কনফারেন্স প্রেসিডেন্ট মো. ইলিয়াছ মিয়া। স্বাগত বক্তব্য দেন কনফারেন্স আহ্বায়ক আব্দুল মান্নান রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপ্রধান সমন্বয়ক (এসওএস) রুহুল আমিন।

সম্মেলনে অগ্রযাত্রার নির্বাহী পরিচালক নীলিমা আক্তার চৌধুরী, আইনজীবী প্রিয়া, প্রতিশ্রুতি এনজিওর ভাইস প্রেসিডেন্ট আঞ্জুমান আরা বেগম, কনফারেন্স সেক্রেটারি হুমায়রা আক্তার, কমিউনিকেশন ডিভিশনের কমিউনিটি সেক্রেটারি শারমিন আক্তার এবং সিইএইচআরডিএফ কক্সবাজার নর্থ সিটি কাউন্সিলের সহকারী সেক্রেটারি হুরে জান্নাত মনি বক্তব্য দেন।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এজন্য লিঙ্গবৈষম্য দূর করা, নারী নির্যাতন প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ নিশ্চিত করা এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন।

কনফারেন্সের সার্বিক সমন্বয় করেন সিইএইচআরডিএফের অ্যাক্টিং কো-অর্ডিনেটর (সিজিএস) জিহাদুল ইসলাম। সহযোগিতা করেন ব্যবস্থাপনা বিভাগের ফিল্ড সেক্রেটারি এমদাদুল হক, কমিউনিটি সেক্রেটারি (সমন্বয়) আব্দুল মালেক এবং কক্সবাজার ওয়েস্ট সিটি কাউন্সিলের সহকারী সেক্রেটারি সাহাব উদ্দিন।

সম্মেলনে নারী নেতা, তরুণ প্রতিনিধি, নাগরিক সমাজের কর্মী, শিক্ষাবিদ, গবেষক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় কমিউনিটির সদস্যরা অংশ নেন। আলোচনায় অংশগ্রহণকারীরা নারীর নেতৃত্ব ও ক্ষমতায়ন জোরদার এবং টেকসই উন্নয়নে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

আয়োজকেরা জানান, নারীর সমানাধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও ধারাবাহিক কর্মসূচি হাতে নেওয়া হবে।