মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি দুই দিনের সফরে রোববার (৮ মার্চ) কক্সবাজার আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম কক্সবাজার সফর।
সফরসূচি অনুযায়ী, রোববার বিকেল ৪টা ১০ মিনিটে বিমানযোগে তিনি কক্সবাজার পৌঁছাবেন। বিমানবন্দর থেকে সরাসরি কক্সবাজার সার্কিট হাউসে যাবেন এবং সেখানে কিছু সময় অবস্থান করবেন।
পরে সন্ধ্যা ৭টায় তিনি কক্সবাজার থেকে নিজ উপজেলা পেকুয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। পেকুয়ায় নিজ বাসভবনে তিনি রাত্রিযাপন করবেন।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
একই দিন বিকেল ২টা ৪৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া (উপসচিব) প্রেরিত সফরসূচিতে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় মন্ত্রী হওয়ার পর এটি সালাহউদ্দিন আহমদের নিজ জেলা কক্সবাজারে প্রথম সফর। একইসঙ্গে নতুন সরকার গঠনের পর বর্তমান সরকারের কোনো মন্ত্রীর এটিই প্রথম কক্সবাজার সফর।
