নিজস্ব প্রতিবেদক :

স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সাথে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন। গত মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর দপ্তরে নেতৃবৃন্দ এ সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করায় মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কক্সবাজারের সাংবাদিক নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন জানান। এসময় স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের গণমাধ্যম ও সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। রাষ্ট্রের কল্যানে ও দেশের সমৃদ্ধিতে সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার উপর তিনি গুরুত্বারোপ করেন। কক্সবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ স্বরাষ্ট্র মন্ত্রীকে ক্লাবের রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান।

সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকত সম্পাদক মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার প্রেসক্লাবের নির্বাহী সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী এবং কক্সবাজার প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর কোষাধ্যক্ষ ইকরাম চৌধুরী টিপু উপস্থিত ছিলেন।