সিবিএন:
কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁ চৌধুরী পাড়া নিবাসী মোক্তার আহামদ চৌধুরী আর নেই।  তিনি ৩ মার্চ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় কোট বাজারের অরিজিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের নামাজে জানাজা আজ ৪ মার্চ সকাল ১১টায় রুমখাঁ চৌধুরী পাড়া মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।  জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

মোক্তার আহামদ চৌধুরীর মৃত্যুতে কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এস এম আকতার উদ্দিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।  ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।