সিবিএন:
কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুল আবছারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর তিনটি মামলায় পৃথক ৩ বছর সাজা দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালত।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে আদালতের বিচারক মিজানুর রহমান খান এই রায় ঘোষণা দেন।

কক্সবাজার নিউজ-সিবিএনকে মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম আদালতের দুদকের পিপি অ্যাডভোকেট মোকাররম হোসাইন।

তিনি জানান, ১৯৯১ সালে নুরুল আবছারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা করেছিলেন তৎকালীন দুর্নীতি দমন কমিশন কক্সবাজার এর কর্মকর্তা মো. নূর হোসেন। দীর্ঘ অনেক বছর পর তথ্য ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করেছেন আদালত।

দুদকের পিপি আরো জানান, আদালতে রায় ঘোষণাকালে সাজাপ্রাপ্ত আসামি নুরুল আবছার পলাতক ছিলেন। গ্রেফতারের পর থেকে তিন বছরের কারাদণ্ড একই সঙ্গে কার্যকর হবে।