নিজস্ব প্রতিবেদক:

দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো’র পাঠক সংগঠন প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার জেলা কমিটি ২০২৬ ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল নবী এবং সাধারণ সম্পাদক উলফাতুল মোস্তফা রানা।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) ৫২ সদস্যবিশিষ্ট এ কমিটির ঘোষণা দেন কক্সবাজার বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা।

কমিটি ঘোষণাকালে আব্দুল কুদ্দুস রানা বলেন, ভালো কাজ করতে গেলে বাধা ও সমালোচনা আসবেই। তবে সেসবের কারণে থেমে গেলে চলবে না। সব অন্ধকার দূর করে সামনে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়নে অবদান রেখে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের জয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে অতীতের মতো ভবিষ্যতেও প্রথম আলো বন্ধুসভার সদস্যরা সক্রিয় ভূমিকা রাখবেন। সমাজে যা কিছু ভালো, তার সঙ্গে যুক্ত থেকে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে বন্ধুসভার সদস্যরা সবসময় কাজ করে যাবেন।

এ সময় বন্ধুসভার সদস্যরা ‘ভালোর সঙ্গে আলোর পথে’ থেকে আলোকিত জীবন গড়ার শপথ নেন। একই সঙ্গে ৯ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদও ঘোষণা করা হয়।

উপদেষ্টা পরিষদে রয়েছেন, আব্দুল কুদ্দুস রানা, শামীম আকতার, মোহাম্মদ মহিউদ্দিন, কাজী মিজানুর রহমান, দিদারুল আলম রাশেদ, আরিফুর রহমান, রুহুল আমিন, উম্মে সাদিয়া হোসেন সিকদার ও ফাহিম কুদ্দুস প্রিয়।

নবঘোষিত কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি নুরুল আবছার ও কুলচুমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক উলফাতুল মোস্তফা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মারগুব মোর্শেদ ও তাইফ বিন কাদের, সাংগঠনিক সম্পাদক উগ্যো মারমা, সহসাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক হুমায়ুন কবির আজিজ, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক জিএম ইশরাফ উদ্দিন (গালিব), পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আয়েশা ছিদ্দিকা তাসকিয়া, সাংস্কৃতিক সম্পাদক মুবিনুর রশিদ, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক নাদিয়া আকতার রেশমি, প্রশিক্ষণ সম্পাদক মুজিবুল হাসান আরিফ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক মুবিনুল ইসলাম, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক সাবিত জুবায়ের রায়হান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ফাহিম ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আল আমিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন আবির, ম্যাগাজিন সম্পাদক সাদিয়া সোলতানা মিম এবং বইমেলা সম্পাদক হ্লাখিং য়াইন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাউজাতুল মোস্তাফা সুমাইয়া, উম্মে সামিরা নিশা ও সানজেনা দ্দোজা তৌফা।

এ ছাড়া সাধারণ সদস্যরা হলেন, শাখাওয়াত হোসেন,দুর্জয় শিল মান্না,সাঈদ ইবনে আলম,ইশরাক হোসেন, জান্নাতুল মাওয়া আহি,মিনহাজুর রহমান রায়হান,আবরাজ আহমেদ রিহাব,সাজ্জাদ চৌধুরী রাহাত,সাজেদুর রহমান,তৌহিদুল হাসান,নূর ফারুক,নুরুল আমিন,নুশরাত জাহান লিমা,রেশমি আকতার সোহা,রাকিব হাসান,আসমাউল হুসনা সামি,সাহাব উদ্দিন,মোহাম্মদ জিহাদ,সৌরভ কুমার শিল,নুরুল আবছার পারভেজ,শাহরিয়া আলম শেখলা,নাবেদুল হক আদেল, আবু শুয়াইব, ওবাইদুল হাকিম মুন্না,জাহিদ হাসান বিজয়,আসমাউল হুসনা রাহি,মাহবুর রহমান সিফাত