সিবিএন: মহেশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানআবু বকর ছিদ্দিকের সহধর্মিণী আজ সকাল ৯:২০ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এদিকে ,সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু বকর ছিদ্দিকের স্ত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
