সিবিএন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক পিপি এডভোকেট শামীম আরা স্বপ্না গভীর শোক  প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নেত্রী।  স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান, দেশপ্রেম এবং আপসহীন নেতৃত্ব জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তিনি শুধু বিএনপির নয়, সমগ্র জাতির এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব।”

তারা আরও বলেন,“দেশনেত্রীর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক ও অভিভাবক হারাল। তার শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। তাঁর আদর্শ, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।”

নেতৃদ্বয় দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন এবং গভীর সমবেদনা জানান।