মো. আরকান, পেকুয়া অপহরণকারীদের হাতে নিহত স্কুল শিক্ষক মো. আরিফের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পেকুয়া শহীদ জিয়া ক্রীড়া কমপ্লেক্স মাঠে নামাজে জানাজায় রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষক, সহকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার শোকার্ত জনতার ঢল নামে।