সিবিএন ডেস্ক::
কক্সবাজার জেলা যুবদলের যোগাযোগবিষয়ক সম্পাদক ও কারানির্যাতিত নেতা দোলন ধর ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

সম্প্রতি সরকার তাকে এ পদে মনোনীত করে। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত দোলন ধর কক্সবাজারের বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় রয়েছেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।