সংবাদ বিজ্ঞপ্তি:
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি (প্রাক্তন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি) অধীনস্থ পেকুয়া উপজেলার বারবাকিয়া এজেন্ট শাখার উদ্যোগে বাজার কমিটিকে সংবর্ধনা, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর সকালে এজেন্ট ইনচার্জ ও সিনিয়র অফিসার মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল জোনাল প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুর রউফ।

এজেন্ট মালিক মোঃ ইউনুসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া শাখার নবাগত ব্যবস্থাপক ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ কামাল হোসাইন, পূবালী ব্যাংক পিএলসি পেকুয়া উপ-শাখা ইনচার্জ মোঃ মুরশেদুল আলম, বারবাকিয়া ব্যাংক এশিয়া এজেন্ট ইনচার্জ মোসাম্মত রোজী আক্তার, গ্লোবাল ইসলামী ব্যাংক উপ-শাখা ইনচার্জ মোঃ মিরাজ উদ্দিন, অফিসার মোহাম্মদ রেজাউল করিম ও মীর মোহাম্মদ জাকারিয়া।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, শিক্ষক, রেমিটেন্সযোদ্ধা, নারী উদ্যোক্তাসহ নানা শ্রেণী পেশায় নিয়োজিত গ্রাহকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির স্বাভাবিক আধুনিক ইসলামী ব্যাংকিং সেবা পুরোদমে শুরু হয়। অগ্রযাত্রায় সকল গ্রাহক সমাজকে ব্যাংকের সাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের দুরগোড়ায় ব্যাংকিং সেবায় আস্থা রাখতে গ্রাহকদের প্রতি আহ্বান জানান ব্যাংক সংশ্লিষ্টরা।

অনুষ্ঠান শেষে এজেন্ট ইনচার্জ, শাখা ব্যবস্থাপক ও নির্বাচিত ব্যবসায়ী কমিটির প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।