নাছির উদ্দিন সোহেল :

সত্য, ন্যায়, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে অনলাইন সংবাদমাধ্যম শাপলাপুর নিউজ ডটকমের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রকাশিত তথ্য অনুযায়ী, নবগঠিত পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর শাহ আলম। উপদেষ্টা হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী, শাহাদাত কবির, বশির আহমদ, সাইফুল ইসলাম, অরূপ শর্মা, আহসান উল্লাহ ও হাসানুল হক ফরহাদ।

সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এ পরিষদ শাপলাপুর নিউজ ডটকমের সংবাদ প্রকাশ, সাংবাদিকতার মানোন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পরামর্শ ও দিকনির্দেশনা দেবে।

বর্তমান সময়ে দ্রুত সংবাদ প্রকাশের পাশাপাশি তথ্যের নির্ভুলতা, সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও জনস্বার্থ নিশ্চিত করা অনলাইন সাংবাদিকতার অন্যতম চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে নবগঠিত উপদেষ্টা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‘সত্যের সন্ধানে, মানুষের পাশে’—এই মূলনীতিকে সামনে রেখে শাপলাপুর নিউজ ডটকম স্থানীয় সংবাদ ও জনস্বার্থের বিষয়গুলো পাঠকের সামনে তুলে ধরার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। নতুন উপদেষ্টা পরিষদ গঠনের মধ্য দিয়ে সংবাদমাধ্যমটির কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।