রামু প্রতিনিধি :

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৪০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে রামুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামের মৃত আবদুল ছবুর ড্রাইভারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেললাইনে চলাচলের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কীভাবে তিনি রেললাইনে উঠেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।