নিজস্ব প্রতিবেদক :

উখিয়া প্রেসক্লাবের ৩৫ বছরের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে টানা তিনবার সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক সাঈদ মুহাম্মদ আনোয়ার। দীর্ঘ সময় সংগঠনটির নেতৃত্ব দেওয়া এই সাংবাদিক এবার গঠনতন্ত্রের বাধ্যবাধকতার কারণে সভাপতি পদে প্রার্থী হওয়ার সুযোগ পাননি।

এ বিষয়ে সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন, “উখিয়া প্রেসক্লাবের ৩৫ বছরের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে রেকর্ড গড়ে টানা তিনবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। গঠনতন্ত্রের বাধ্যবাধকতার কারণে এবার সভাপতি পদে প্রার্থী হওয়ার সুযোগ আমার ছিল না।”

তিনি বলেন, দায়িত্ব পালনকালে উখিয়া প্রেসক্লাবের স্বার্থ রক্ষা এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও প্রেসক্লাব ও সাংবাদিকদের স্বার্থে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংগঠনের সদস্য ও স্থানীয় সাংবাদিকদের মতে, উখিয়া প্রেসক্লাবের ইতিহাসে টানা তিনবার সভাপতির দায়িত্ব পালন করা সাঈদ মুহাম্মদ আনোয়ারের নেতৃত্ব সংগঠনটির ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হয়ে থাকবে।

উল্লেখ্য, উখিয়া প্রেসক্লাবের রেকর্ড টানা তিনবার সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি সাঈদ মুহাম্মদ আনোয়ার কক্সবাজার জেলা শহর থেকে প্রকাশিত দৈনিক ইনানী পত্রিকার নির্বাহী সম্পাদক, দৈনিক দৈনন্দিন পত্রিকার বার্তা সম্পাদক এবং দৈনিক আজকের দেশ-বিদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দীর্ঘ দেড় যুগের বেশি সময় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি পোস্ট, জাতীয় বাংলা দৈনিক আলোকিত বাংলাদেশ এবং সরকার অনুমোদিত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারে কর্মরত রয়েছেন।

সাংবাদিকতা পেশায় তিনি দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে কর্মরত আছেন।