নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচনে মিনার প্রতীকে বিপুল ভোটে ধর্ম বিষয়ক সম্পাদক পদে বিজয়ী শওকত ইসলামকে সংবর্ধনা দিয়েছে বড়বাজার মসজিদ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি।
২৯ আগস্ট রাতে মার্কেট প্রাঙ্গণে অত্যন্ত সৌহার্দ্য ও সম্প্রতিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সংবর্ধনায় সহকর্মী, ব্যবসায়ীদের ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তরুণ নেতা শওকত ইসলাম।
এ সময় মসজিদ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওমর আলী, সিনিয়র সহসভাপতি সাহাব উদ্দিন, সহ-সভাপতি মাইমুন রশিদ মামুন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক শফিউল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোমেন রশিদ, আইন বিষয়ক সম্পাদক মো. ইউসুফ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউসুফ (আল মদিনা), নির্বাহী সদস্য আলমগীর পারভেজ, নুরুল হক, নুরুল হুদা, খোরশেদ, আক্তার, করিম, উজ্জ্বল সেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনার জবাবে ব্যবসায়ী সমাজের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান শওকত ইসলাম। সেই সঙ্গে তিনি ভোটারদের প্রদত্ত আমানতের মর্যাদা যেন রক্ষা করতে পারেন, সবার দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন।
এই বিজয় মরহুম পিতা নুরুল ইসলাম ও ব্যবসায়ী সমাজের প্রতি উৎসর্গ করেছেন শওকত ইসলাম। 
উল্লেখ্য, গত ২৮ আগস্ট ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে ধর্ম বিষয়ক সম্পাদক পদে শওকত ইসলাম ৮৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. ওসমান তারা প্রতীকে ২৮৯ ভোট পেয়েছেন।
শওকত ইসলামের পিতা মরহুম নুরুল ইসলাম মসজিদ রোডের প্রবীণ ব্যবসায়ী ছিলেন। তিনিও ফেডারেশনের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পিতার আদর্শ ও স্মৃতি ধরে রাখতে একই পদে নির্বাচন করে বিজয়ী হন শওকত ইসলাম। ফেডারেশনের নির্বাচনে বিজয়ী সব প্রার্থীর চেয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি। তার এই রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ে ব্যবসায়ী ও সুধীমহলে আনন্দ উৎসব বিরাজ করছে। ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে।
