জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ অধ্যাপক মোহাম্মদ আলীর বড় ছেলে, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহবুব মোর্শেদকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ৩-৪ দিন ধরে তিনি জ্বর, ডায়রিয়া, কিডনির সমস্যা ও পেটব্যথায় ভুগছিলেন। স্থানীয় এমবিবিএস চিকিৎসকের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন।

২৮ আগস্ট (শনিবার) রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় রেফার করা হয়। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে অসুস্থ মাহবুব মোর্শেদের রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর কনিষ্ঠ ভাই তারেক মাহমুদ রনি।