বার্তা পরিবেশক:
কক্সবাজার সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ ২৪ অক্টোবর বিকালে অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজারে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কক্সবাজার সদর মডেল থানা ও ঝিলংজা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির এর যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির ছিলেন,
কক্সবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, ডিজিটাল হসপিটালের পরিচালক ও সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা মোহাম্মদ আমীর আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; পরিবারের সচেতনতা, সামাজিক আন্দোলন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমেও মাদকের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সমাবেশ থেকে মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি মাদকমুক্ত কক্সবাজার গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার অপারেশন অফিসার শোভন কুমার শাহা ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ঝিলংজা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি রাশেদ উল্লাহ রাশেদ, জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক ও ঝিলংজা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক পরিহবহণ নেতা রফিকুল ইসলাম মিয়াজী, জেলা সড়ক পরিহবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি আবদুল মালেক, ঝিলংজা ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক শামসুল আলম সওদার প্রমুখ।
এমসয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর মডেল থানার অফারেশন অফিসার এস আই মোহাম্মদ ইউসুফ, ঝিলংজা বিট ইনচার্জ এস আই রুহুল আমিন ও
ঝিলংজা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সকল নেতৃবৃন্দ ও ঝিলংজা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান।
কেন্দ্রীয় বাস টার্মিনালে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
