কমেক সংবাদদাতা:
কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নতুন একটি হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের একনেক সভায় ‘১০টি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধা-সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ’ প্রকল্পের সংশোধনী অনুমোদন করা হয়। সংশোধিত প্রকল্পে কক্সবাজার মেডিকেল কলেজকে অন্তর্ভুক্ত করে মোট ১১টি মেডিকেল কলেজে ২১টি হোস্টেল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গত ৭ আগস্ট বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, “পাকা কথা দিচ্ছি না, কারণ আমি যা বলি, তা মীন করেই বলি।” সেই বক্তব্যের পর একনেকের অনুমোদিত সংশোধিত প্রকল্পে কক্সবাজার মেডিকেল কলেজের জন্য অতিরিক্ত একটি হোস্টেল অন্তর্ভুক্ত হওয়াকে তার দেওয়া প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলে আসন সংকটসহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি অবগত হন। পরবর্তীতে এসব বাস্তবতার আলোকে কক্সবাজার মেডিকেল কলেজের জন্য অতিরিক্ত হোস্টেল নির্মাণের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা তুলে ধরেন তিনি। তার সুপারিশের পর সংশোধিত প্রকল্পে কলেজটির জন্য নতুন একটি হোস্টেল অন্তর্ভুক্ত করা হয়।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের আবাসন সংকটের কারণে কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল। নতুন হোস্টেল নির্মিত হলে বিশেষ করে ছাত্রীদের আবাসন সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এ উদ্যোগের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে। একই সঙ্গে কলেজের অধ্যক্ষ ডা. মুজিবুল হকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, বাস, বাউন্ডারি ওয়াল ও হোস্টেল সংকটসহ কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে অধ্যক্ষ ডা. মুজিবুল হক ঢাকায় ও কক্সবাজারে নিয়মিতভাবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ ও তদবির করে আসছেন। কলেজের অবকাঠামোগত উন্নয়নে তার এই ধারাবাহিক প্রচেষ্টার জন্যও তাকে ধন্যবাদ জানানো হয়।
কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে একনেকে নতুন হোস্টেল অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে তাই কলেজটির অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
স্বরাষ্ট্রমন্ত্রীর সুপারিশের প্রতিফলন
কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
