এম. মনছুর আলম, চকরিয়া:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি এবং চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শহিদুল ইসলাম জামশেদের মাটির বসতবাড়ি অতিবৃষ্টির কারণে বুধবার রাতে হঠাৎ ভেঙে পড়ে। মাথা গোঁজার একমাত্র আশ্রয়স্থলটি ভেঙে যাওয়ায় তিনি পরিবার নিয়ে চরম দুর্ভোগ ও অসহায় অবস্থায় পড়েন।

এ অবস্থায় মানবিক দৃষ্টিকোণ থেকে সহায়তার হাত বাড়িয়ে স্বেচ্ছাসেবকদল নেতা জামশেদের পাশে দাঁড়িয়েছেন চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এম. আবদুর রহিমসহ পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ।

দলীয় নেতাকর্মীরা জানান, স্বেচ্ছাসেবকদল নেতা শহিদুল ইসলাম জামশেদ দীর্ঘদিন ধরে দলীয় বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রামসহ নানা সময়ে সহযোদ্ধাদের পাশে থেকেছেন। তাই আজ তাঁর কঠিন সময়ে পাশে দাঁড়ানোকে নৈতিক দায়িত্ব মনে করছেন তাঁরা।

তাঁরা আরও বলেন, জামশেদ ও তাঁর পরিবারের এই মানবিক বিপর্যয়ের মুহূর্তে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।