নিজস্ব প্রতিবেদক:
আসন্ন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রচারণায় গিয়ে ভোটারদের বিপুল সমর্থন ও ভালবাসায় সিক্ত হলেন সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শহিদুল ইসলাম শহিদ।
প্রচারণার অংশ হিসেবে ১৯ আগস্ট বৃহত্তর বার্মিজ মার্কেট, চাওল বাজার ও এবিসি রোডে ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শহিদুল ইসলাম শহিদকে কাছে পেয়ে বরণ বুকে টেনে নেন ভোটাররা।
ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোট প্রার্থনাও করেন।
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শহিদুল ইসলাম শহিদের দরদমাখা ভাষায় ভোট প্রার্থনা সবার নজর কেড়েছে। দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে ভোটারদের। জমে উঠেছে নির্বাচনী পরিবেশ।
নির্বাচিত হলে ভোটার এবং সাধারণ ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান শহীদুল ইসলাম শহিদ। তিনি অনুরোধ করেন, ২৮ আগস্ট সারাদিন,
মোটরসাইকেল মার্কায় ভোট দিন।
কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন
মোটরসাইকেল প্রতীকের প্রচারণায় গিয়ে ভোটারদের ভালোবাসায় সিক্ত শহিদ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
