পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মন্টু মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৯ আগস্ট) উপজেলার মগনামা ইউনিয়নের সাবমেরিন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত মন্টু মিয়া শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মুন্সিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম জানান, অভিযানে মন্টু মিয়ার কাছ থেকে ৩টি ইয়াবা ও এক পুঁটলি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।