জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে ২৮৪ ক্যান বিয়ারসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় গাড়িচালককে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ১৮ আগস্ট বিকেল ৫টার দিকে ৬৪ বিজিবির আওতাধীন শীলখালী চেকপোস্টে কর্তব্যরত জওয়ানেরা টেকনাফমুখী একটি প্রাইভেট কারে তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িচালক টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার সিরাজুল ইসলামের ছেলে আজিজুল হক (২০)কে আটক করা হয়।
বিয়ার পরিবহনের অভিযোগে প্রাইভেট কারটি জব্দ করেছে বিজিবি।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জি. সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবির অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
