জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে স্লীপার বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ১৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ৬৪ বিজিবির হোয়াইক্যং চেকপোস্টের টহলদল ঢাকাগামী ‘আইকনিক এক্সপ্রেস’ নামের একটি স্লীপার বাসে তল্লাশি চালায়। এ সময় ২ হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করা হয়।
আটক ব্যক্তি মুন্সিগঞ্জ জেলার রিকাবীবাজার থানার রামনগর গ্রামের কাইয়ুমের ছেলে জীবন মিয়া (৩৩)।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জি. সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
