নাছির উদ্দিন সোহেল;
টানা ভারী বর্ষণে পাহাড়ধসের আশঙ্কা দেখা দেওয়ায় কক্সবাজার শহরের পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতামূলক মাইকিং করেছে কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়। একই সঙ্গে পাহাড়ের ঢাল ও পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়।
রেড ক্রিসেন্টের যুব সদস্যরা জানান, ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যেতে পারে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।
এ সময় স্থানীয় বাসিন্দাদের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
