জসিম উদ্দিন টিপু, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফে পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মগপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মগপাড়া এলাকার মুহাম্মদ আলী ও মুহাম্মদ আমিন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।