নিজস্ব প্রতিবেদক:
বৈরি আবহাওয়া ও বৃষ্টি বাদলের মাঝেও থেমে নেই কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শহিদুল ইসলাম শহিদের মোটরসাইকেল প্রতীকের সমর্থনে প্রচারণা। প্রাকৃতিক প্রতিকূলতা মাড়িয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোট প্রার্থনাও করে যাচ্ছেন সমান তালে।
১৭ আগস্ট ভোর থেকে শুরু হওয়া বৃষ্টি থামাতে পারেনি মোটরসাইকেলের প্রচারণা। প্রার্থী শহিদ নিজেই ছুটে গিয়েছেন ভোটারদের কাছে।
গোলজার কমপ্লেক্স, কৃষি অফিস রোড, আপন টাওয়ার, এআরসি টাওয়ার, শর্মা কমপ্লেক্স, বিলকিস মার্কেট ও রক্ষিতা মার্কেটসহ অন্তত ১৯টি সমিতির সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শহিদুল ইসলাম শহিদের দরদমাখা ভাষায় ভোট প্রার্থনা সবার নজর কেড়েছে। দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে ভোটারদের। জমে উঠেছে নির্বাচনী পরিবেশ।
শহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল মার্কার পক্ষে ভোট চাইতে মাঠে নামেন সমর্থকরা।
প্রচারণাকালে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে বুকে টেনে নেন ব্যবসায়ীরা। জানিয়েছেন তাদের আগ্রহের কথা।
এ সময় শহীদুল ইসলাম শহিদ নির্বাচিত হলে ভোটার এবং সাধারণ ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।