নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৮ আগস্ট কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি বার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী আবুল হাসেম সওদাগরের আনারস প্রতীকের সমর্থনে ব্যাপক গণসংযোগ, প্রচারণা চলছে। প্রার্থীর সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ফেডারেশনের উন্নয়নের প্রয়োজনে আবুল হাসেম সওদাগরের প্রয়োজনীয়তার কথা তুলে ধরছেন। নির্বাচনের মাঠ সরগরম করে তুলেছেন আনারস প্রতীকের সমর্থকরা।
শুধু মাঠে নয়, সোশ্যাল মিডিয়া, অনলাইনেও চলছে জোরেশোরে প্রচারণা।
আবুল হাসেম সওদাগরের ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে ১৬ আগস্ট এবিসি রোড, বার্মিজ মার্কেট ও কালুর দোকান আনারস প্রতীকে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন সমর্থকরা।
বিশেষ করে, এন্ডারসন রোড থেকে লালদিঘীর পাড় এবং
বড় বাজার, এ. ছালাম মার্কেট থেকে হকার মার্কেট পর্যন্ত আনারস প্রতীকের প্রচারণা ছিল চোখে পড়ার মতো। এসব এলাকার ব্যবসায়ী এবং ভোটারগণের মাঝে স্বতঃস্ফূর্ত সাড়া পড়েছে।
ভোটারগণ বলছেন, আবুল হাসেম সওদাগর ফেডারেশনের সাবেক সফল সাধারণ সম্পাদক। সংগঠন পরিচালনায় তার যোগ্যতা, দক্ষতা সবার কাছে স্পষ্ট। বিগত সময়ে ফেডারেশনে তার ভূমিকা সবাই দেখেছে। এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ায় তার পক্ষে অধিকাংশ ভোটারের দৃষ্টিভঙ্গি।
সভাপতি প্রার্থী আবুল হাসেম সওদাগর বলেন, অতিথির সব সময় ব্যবসায়ী সমাজের পাশে ছিলাম। আমার কাছে বড় ছোট ব্যবসায়ী- কোন পার্থক্য নাই। ছুটে গিয়েছি যে কোন প্রয়োজনে। প্রসারিত করেছি সহযোগিতার হাত।
আবুল হাসেম সওদাগর আরো বলেন, ব্যবসায়ীরা তাদের মূল্যবান আমানত দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি তাদের প্রদত্ত আমানতের যথাযথ মর্যাদা দিব। ফেডারেশনের স্বার্থ অক্ষুন্ন রাখবো।
আমার দৃঢ় বিশ্বাস, ব্যবসায়ী সমাজ আমার পাশে থাকবে। যথাযথ মূল্যায়ন করবে।