নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শহিদুল ইসলাম শহিদ মোটরসাইকেল প্রতীকের সমর্থনে ব্যাপক প্রচারণা চলছে।
প্রার্থীর পাশাপাশি সমর্থক এবং শুভাকাঙ্খীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন রবিবার জলিল মার্কেট, সমবায় সুপার মার্কেট, ফিরোজা মার্কেট, হকার মার্কেট, নবাব মার্কেট, পানবাজার রোড ও ফায়ার সার্ভিস রোডে ব্যাপক প্রচারণা চালানো হয়।
শহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল মার্কার পক্ষে ভোট চাইতে মাঠে নামেন সমর্থকরা।
প্রচারণাকালে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে বুকে টেনে নেন ব্যবসায়ীরা। জানিয়েছেন তাদের আগ্রহের কথা।
এ সময় শহীদুল ইসলাম শহিদ নির্বাচিত হলে ভোটার এবং সাধারণ ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান।
কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন
সাংগঠনিক সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকের সমর্থনে ব্যাপক প্রচারণা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
