সংবাদ বিজ্ঞপ্তি:

থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নস লিগ (ACL) গ্লোবাল রাউন্ডে বিজ্ঞান, ইংরেজি ও গণিত অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করেছে কক্সবাজারের মেধাবী শিক্ষার্থী মাহভিন রহমান ইধিন। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় একাধিক পদক ও বিশেষ সম্মাননা অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থী।
মাহভিন রহমান ইধিন কক্সবাজারের BIAM Laboratory School & College-এর চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় সে ডায়মন্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল অর্জন করেছে। পাশাপাশি বিজ্ঞান বিষয়ে পেয়েছে ‘ডেইলি লাইফ আইনস্টাইন’ শীর্ষক বিশেষ অ্যাওয়ার্ড।
আন্তর্জাতিক পর্যায়ের এই প্রতিযোগিতায় বিজ্ঞান, ইংরেজি ও গণিতে মাহভিনের পারফরম্যান্স বিচারকদের প্রশংসা কুড়িয়েছে। একই মঞ্চে একাধিক পদক ও বিশেষ সম্মাননা অর্জন তার মেধা, অধ্যবসায় ও প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মাহভিনের এমন অর্জনে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং কক্সবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনবে এই ক্ষুদে মেধাবী শিক্ষার্থী।

মাহভিন রহমান ইধিন ব্যাংকার দম্পতি মার্জিনা বেগম হ্যাপি ও মীর মোহাম্মদ মাসুদুর রহমানের কন্যা। তিনি দৈনিক নিরপেক্ষ পত্রিকার কক্সবাজার ব্যুরো প্রধান মোহাম্মদ উর রহমান মাসুদের ভাগিনী।