নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শহিদুল ইসলাম শহিদ মোটরসাইকেল প্রতীকের সমর্থনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
নির্বাচনী আচরণবিধি মেনে ১৫ আগস্ট বিকাল থেকে প্রচারণার কার্যক্রম শুরু করেছেন তিনি। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। এর আগে ১৪ আগস্ট রাতে প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচন কমিশন।
শহিদুল ইসলাম শহিদ বাজারঘাটা এলাকা থেকে প্রচারণার কার্যক্রম আরম্ভ করে বিভিন্ন মার্কেটে ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তাদের সমর্থন ও দোয়া কামনা করেন।
প্রথম দিনের প্রচারণাকালে শহিদুল ইসলাম শহিদের পক্ষে ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে ব্যবসায়ীবান্ধব প্রার্থী হিসেবে তার পক্ষে শুরুতেই ব্যাপক জনসমর্থন ছিল চোখে পড়ার মতো।
সাধারণ ব্যবসায়ীরা জানিয়েছেন, শহিদুল ইসলাম শহিদ খুবই সহজ সরল ব্যক্তি। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় তিনি যোগ্য ও ব্যক্তিত্ববান। অতীত কর্ম তৎপরতা এবং ব্যবসায়ীবান্ধব ভূমিকার কারণে ভোটারগণ তাকে মূল্যায়ন করবে।
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শহিদুল ইসলাম শহিদ বলেন, অতীতে ব্যবসায়ী সমাজের যেকোনো প্রয়োজনে পাশে ছিলাম। যে কারো বিপদে আপদে ছুটে গিয়েছি সব সময়। আশা করছি, ব্যবসায়ী সমাজ আমাকে বিবেচনায় রাখবে। মূল্যবান রায় দিয়ে তাদের পাশে থাকার সুযোগ দিবে। ব্যবসায়ীরা তাদের মূল্যবান আমানত ভোট দিয়ে আমাকে মূল্যায়ন করলে আমি তাদের মর্যাদা অক্ষুন্ন রাখার চেষ্টা করব।