রামু প্রতিনিধি:
‘গাছ লাগাও প্রকৃতি বাঁচাও’, ‘পরিবেশ রক্ষা করো সবুজ বাংলাদেশ গড়ো’ শ্লোগানে সামাজিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় রামুতে আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাপা’র উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতি জাফর আলম এ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক সায়েদ জুয়েল।
রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার সহ সভাপতি প্রকৌশলী তরুন বড়ুয়া, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ প্রমুখ।
মঙ্গলবার (১১ আগস্ট) প্রথম দিনে আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়, রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারকুল হযরত জঙলীপীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, উমখালী হাফেজিয়া তাজবীদুল কোরআন মাদ্রাসা, পশ্চিম মনিরঝিল দরগাহপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, রামু রামকোট তীর্থধাম প্রাঙনে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা করা হয়। বিতরণকৃত গাছের মধ্যে কাঠবাদাম, পেয়ারা, জাম্বুরা, কতবেল, মেহগনি, কড়ই, গামারি, রেইনট্রি, অর্জুন, হরিতকি, বহেরা, আমলকি, তেতুঁল, মিঞ্জিরি, কাঞ্চন, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, তেলসুর, দেবদারু, জাম, কাঠাঁল, জলপাই, ডালিম গাছের চারা সহ ২৩ প্রকারে ফলদ, বনজ ও ঔষদি গাছের চারা রয়েছে।
চারা বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু আমাদের ফলই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা ও অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি শিক্ষার্থীকে তার পাওয়া চারাটিকে সন্তানের মতো যত্ন নিতে হবে, যেন তা ভবিষ্যতে মহীরুহে পরিণত হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান সময়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য। শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার বিষয়ে আগ্রহ ও দায়িত্ববোধ সৃষ্টি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। বৃক্ষরোপণের উপকারিতা ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা। মঙ্গলবার প্রথম দিনে আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়, রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারকুল হযরত জঙলীপীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, উমখালী হাফেজিয়া তাজবীদুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষ চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপন ও চারা বিতরণ অনুষ্ঠানে রাজারকুল হযরত জঙলী পীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সহকারী সুপার মিজানুর রহমান, উমখালী হাফেজিয়া তাজবীদুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল ইসলাম, রামকোট তীর্থধাম পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক দোলন ধর, দরগাহ পাড়া জামে মসজিদের খতীব ফিরদাউসুর মুনির, সভাপতি শফিউল আলম, সর্দার আবুল কাশেম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা শাখার অর্থ সম্পাদক টিটু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাবেদুল আনোয়ার, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, সহ দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাইফুল, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, শিক্ষার্থী ওয়াসেফ সাঈদ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রামু উপজেলা সাধারণ সম্পাদক সায়েদ জুয়েল জানান, রামুতে বাপা’র উদ্যোগে মাধ্যমিক স্কুল-মাদ্রাসা, হেফজখানা, মসজিদ, মন্দির ও কবরস্থানে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়েছে। এরমধ্যে ফলদ, বনজ, ঔষধি ও ফুলগাছসহ ২৩ প্রজাতির চারা রয়েছে। মঙ্গলবার দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। আজ বৃহষ্পতিবার (১৩ আগস্ট) কর্মসূচির শেষ দিনে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সাতঘরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি হেলপ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসপাতাল পাড়া ফকিরামুরা কবরস্থান, উত্তর মিঠাছড়ি পূর্ব পাড়া ঘিলামুরা মসজিদ ও কবরস্থান এবং চা বাগান পাহাড়িয়াপাড়া কবরস্থান সংলগ্ন সড়কের দুইপাশে বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হবে। এতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক করিম উল্লাহ করিম সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পরিবেশ রক্ষা ও নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম ছড়িয়ে দিতে আমাদের এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
রামুতে বাপা’র উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের চারা বিতরণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
