জসিম উদ্দিন টিপু, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফে সংরক্ষিত বনাঞ্চলে সৃজিত নতুন বাগান পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল আলম এমপি।
রোববার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি টেকনাফ রেঞ্জের মুচনী বিটের রঙ্গিখালী বনাঞ্চলে সৃজিত ৪০ হেক্টর বাগান পরিদর্শন করেন। এ সময় তিনি বাগানে একটি চালতা গাছের চারা রোপণ করেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম, টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আবদুর রশীদসহ বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, পুলিশ সদস্য, ফরেস্ট গার্ড ও বনপাহারা দলের সদস্যরা।
