নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশন এর দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ সালের অর্থ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান সফল অর্থ সম্পাদক মো. শহীদুল ইসলাম (শহীদ)।

ইতোমধ্যে তিনি ব্যবসায়ী এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের হাতে মনোনয়নপত্র জমা দেন।

মো. শহীদুল ইসলাম (শহীদ) পৌর সুপার মার্কেটস্থ মেসার্স জুনাইদ স্টোরের স্বত্বাধিকারী।

তিনি বিএসএস (অনার্স) এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) ডিগ্রিধারী একজন সর্বোচ্চ শিক্ষিত ব্যবসায়ী।

কক্সবাজারস্থ সাতকানিয়া-লোহাগাড়া সমিতির সহ-সাধারণ সম্পাদক এবং পৌর সুপার মার্কেট ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতির দায়িত্বে আছেন।

ব্যবসায়ীদের স্বার্থে সততা, মানব সংরক্ষণ, পারস্পরিক ঐক্য ও দায়িত্বশীল নেতৃত্ব প্রদানের লক্ষ্যে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন মো. শহীদুল ইসলাম (শহীদ)। ফেডারেশনকে আরো গতিশীল ও শক্তিশালী করতে সম্মানিত ভোটারদের সমর্থন এবং দোয়া কামনা করেছেন তিনি।

বিগত সময়ে ফেডারেশন এর অর্থ সম্পাদক হিসেবে ব্যবসায়ী নেতা শহীদ যথেষ্ট, সততা, দক্ষতার প্রমাণ দিয়েছেন। সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালনসহ গতিশীলতা ধরে রাখবে তার ভূমিকা খুবই প্রশংসনীয়।

একজন দক্ষ সংগঠক ও আমানতদার ব্যক্তি হিসেবে সবস্তরের লোকজনের পছন্দের তালিকায় তিনি শীর্ষে।