টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ ইউনুস ও সদস্যসচিব সরওয়ার রোমনের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

শনিবার (০৮ আগষ্ট) সকালে সাড়ে এগারোটায় এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দফতর সম্পাদক জাফর আলম জানান -অনুমোদিত কমিটিতে অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরীকে সভাপতি, ফরিদুল আলমকে সিনিয়র সহসভাপতি, ওমর সাদেক ওমরকে সাধারণ সম্পাদক, শামসুল হককে সিনিয়র সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ রাসেল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্যসচিবের স্বাক্ষরিত অনুমোদনপত্রে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতা-কর্মীরা।

নেতা-কর্মীরা নবনির্বাচিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।