সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় অতিবৃষ্টি, আকস্মিক বন্যা এবং পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ২৫৪টি পরিবারের মাঝে বিকাশ একাউন্ট এর মাধ্যমে পরিবার প্রতি ৩০০০ (তিন হাজার) টাকা শতর্হীন অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও কর্তৃক বাস্তবায়িত এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন এর আর্থিক সহযোগিতায় ‘এনএসএসএস’ প্রকল্পের আওতায় এই মানবিক সহায়তা দেওয়া হয়।
গত ৩১ জুলাই ২০২৬ইং তারিখে বিকাশ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে এই আর্থিক শর্তহীন আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জানা যায়, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় যথাযথভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়। সহায়তাপ্রাপ্তদের মধ্যে টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়ন এবং উখিয়া উপজেলার পালংখালী, জালিয়াপালং ও হলদিয়াপালং ইউনিয়নের মোট ২৫৪টি পরিবার রয়েছে।
ইএসডিও-র সংশ্লিষ্ট প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সহায়তা ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাদের দীর্ঘমেয়াদি স্থিতিস্থাপকতা ও সামর্থ্য বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
উখিয়া ও টেকনাফে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৫৪ পরিবার পেল আর্থিক সহায়তা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
