দুই দিনের সরকারি সফরে শুক্রবার (১৭ জুলাই) সকাল সোয়া ১১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি,জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিমানবন্দরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি তার নিজ নির্বাচনী এলাকা পেকুয়া উপজেলার উদ্দেশে রওনা হন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেবেন। পাশাপাশি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমের বিভিন্ন সহায়তা প্রদান করবেন।

.
সফরকালে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বন্যা-পরবর্তী পরিস্থিতি ও পুনর্বাসন কার্যক্রম নিয়েও মতবিনিময় করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।